ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় ৭ দফা দাবিতে ছাত্র সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নেত্রকোনায় সাত দফা দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন জেলা সংসদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনে এই সমাবেশ করেছে ছাত্র নেতারা।

এতে সাত দফা দাবি সম্বলিত নানা ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা অংশ নেয়। পরে ঘণ্টাব্যাপী ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি পার্থ প্রতিম সরকার, সম্পাদক তানভীর মোকাম্মেল ও সাংগঠনিক সম্পাদক তামিম রহমানসহ অন্যরা।

এসময় করোনাকালীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফ, অনলাইন ক্লাসের ক্ষেত্রে স্মার্ট ডিভাইস, গতিশীল ইন্টারনেট, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, ভর্তি প্রক্রিয়া ও বৈষম্যমূলক অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ করা দাবি জানানো হয়।
এছাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো কার্যকরীভাবে চালু করে চিকিৎসা সেবা নিশ্চিত করা, বিনামূল্যে করোনা টেস্টের ব্যবস্থা করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শিক্ষা সংশ্লিষ্ট পণ্যের দাম কমানো ও অনার্স কলেজসমূহে ছাত্র-ছাত্রীদের আবাসন নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102