ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনা জেলা আ.লীগের সভাপতি আমিরুল, সম্পাদক শামসুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুর রাহমান ভিপি লিটন।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি বিএনপির হুমকি-ধমকিতে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

আগামী ১০ ডিসেম্বর জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ মাঠে থাকবে। ঐক্যবদ্ধ থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ।

পরে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এর আগে, দুপুর আড়াইটার দিকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেলসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্নপর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102