ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনা ট্রাকচাপায় শিশু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলায় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ফাইজা আক্তার ইমু (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ইমু উপজেলার মহিষভেড় গ্রামের ইউনূছ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই শিশুটির মা রাস্তার পাশে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। এ সময় শিশুটি তাদের বাড়ি থেকে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন।

ঘটনার পর উত্তেজিত জনতা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102