ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেদারল্যান্ডে ‘নিখোঁজ’ কনস্টেবল পালিয়েছেন স্বেচ্ছায়, করতে চান না ‘পুলিশের চাকরি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৭ বার পঠিত
পুলিশ কনস্টেবল রাসেল চন্দ্র দে

নেদারল্যান্ডে প্রশিক্ষণ শেষে “নিখোঁজ” হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যের একজনের খোঁজ মিলেছে। রাসেল চন্দ্র দে নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওই কনস্টেবল নিজ ইচ্ছায় ইউরোপীয় দেশটিতে থেকে গেছেন। তিনি পুলিশের চাকরি করতে চান না বলে তার পরিবারকে জানিয়েছেন।

শনিবার (২৮ মে) বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ কনস্টেবল রাসেল চন্দ্র দে’র বাড়ি কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পল্লাইন্না কাটা এলাকায়। নেদারল্যান্ডসে প্রশিক্ষণ শেষে “নিখোঁজ” হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রাসেল কক্সবাজারে তার পরিবারের সঙ্গে একবার যোগাযোগ করেছিলেন। পুলিশ তার খবর না জানলেও তার পরিবার তার খবর জানে।

রাসেলের বরাত দিয়ে বড় ভাই সুভাষ চন্দ্র বলেন, “সে পালিয়ে আছে। এ নিয়ে রাগারাগি করলে ফোন কেটে দিয়ে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।”

রাসেলের মা রেবা রাণী দে ও বড় বোন কমলা পাল বলেন, “২০ মে স্ত্রী পম্পী রাণী দে’র সঙ্গে সর্বশেষ তার কথা হয়। স্ত্রীকে সে বিভিন্ন কসমেটিক জিনিসপত্র কেনার কথা বলেছেন। কিন্তু তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। ২৫ মে পুলিশ আমাদের জানায় রাসেল নিখোঁজ।”

পরের দিন জানায়, তার পুলিশের চাকরি ভাল লাগে না। তাই সে নেদারল্যান্ডে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তখন বড় ভাই বকা দিলে সে ফোন কেটে দিয়ে ভাইকে ব্লক করে দেয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।

জানা গেছে, রাসেল ২০১৬ সালে পুলিশের চাকরিতে যোগ দেন। ২০২১ সালের জুনে সে বিয়ে করে। তার সংসারে তিন মাস বয়সী একটি সন্তানও রয়েছে।

উল্লেখ্য, ডগ স্কোয়াডের কুকুর ব্যবস্থাপনা, পরিচালনা বিষয়ক প্রশিক্ষণের জন্য সিএমপির বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনারের নেতৃত্বে গত ৯ মে ৮ সদস্য বিশিষ্ট একটি টিম নেদারল্যান্ড যায়। ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়ে গত ২৪ মে দলের ছয় জন সদস্য দেশে ফিরে এলেও দুইজন আসেননি।

ফিরে আসা সদস্যরা জানিয়েছেন, ফিরতি ফ্লাইটের আগের দিন ওই দু’জন ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বেরিয়েছিলেন। সঙ্গীরা তাদের আর কোনো খোঁজ পাননি। খোঁজ না পেয়ে ৬ সদস্য দেশে ফিরে আসেন।

ওই দুইজনের মধ্যে রাসেলের বাড়ি কক্সবাজার ও শাহ আলমের বাড়ি কুমিল্লায়। রাসেল সিএমপির দামপাড়া পুলিশ লাইন ও শাহ আলম মনসুরাবাদ পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর বলেন, “পুলিশ সদর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের খোঁজ করা হচ্ছে। তারা স্বেচ্ছায় পালিয়ে গেছেন নাকি কোথাও বিপদে পড়েছেন, তা জানা যায়নি। পালিয়ে যাওয়া দুই কনস্টেবল হলেন, রাসেল চন্দ্র দে ও শাহ আলম।”

তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102