ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেপালের কোচ হলেন ভারতের সেই ‘নিষিদ্ধ’ অলরাউন্ডার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৫১ বার পঠিত

২০০০ সালের দিকে ম্যাচ ফিক্সিং বিতর্কে টালমাটাল হয় ভারতের ক্রিকেট। ম্যাচ ফিক্সিংকাণ্ডে সে সময় নিষিদ্ধ হন ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব মনোজ প্রভাকর।

সেই বির্তকিত ব্যক্তিত্বকেই হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোজ প্রভাকরকে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

গত জুলাইয়ে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করা পুবুদু দসানায়েকের স্থলাভিষিক্ত হলেন এ সাবেক ভারতীয় অলরাউন্ডার।

নেপালের দায়িত্ব নেওয়ার পর এক বিবৃতিতে প্রভাকর বলেছেন, ‘ ক্রিকেট নিয়ে নেপালে আগ্রহ দারুণ। দেশটিতে মেধাবী ক্রিকেটার রয়েছে অনেক। এসব দেখে নেপালের ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। আশা করি, তাদের শক্তিশালী একটি দল হিসেবে গড়ে তুলতে পারব।’

মুখে বলা যতটা সহজ ততোটা কাজের বেলায় নয়; সেটি অবশ্য প্রভাকরও জানেন।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ বাছাইপর্বে গ্রুপ পর্বে শীর্ষে উঠেছিল দলটি। সেমিফাইনালে হেরে বাদ পড়ে তারা।

এখন পর্যন্ত বড় কোনো দলের কোচ না হতে পারলেও প্রভাকরের কোচিং ক্যারিয়ার দীর্ঘ। ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে দিল্লি, রাজস্থান এবং উত্তর প্রদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ছিলেন আফগানিস্তানের বোলিং কোচ।

ভারতের হয়ে ১৯৮৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৩৯টি টেস্ট ও ১৩০টি ওয়ানডে খেলেছিলেন প্রভাকর। ১৯৯৬ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৪৭ রান দেওয়ার পর পরের ম্যাচে বাদ পড়েছিলেন। এরপর অবসরই নিয়ে নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102