ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

আট বছর আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি জানায়।

শুক্রবার যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নামকরা সব সদস্যরা আছেন। আইনজীবীরা তাদেরকে দুর্নীতি এবং অর্থপাচারের দায়ে অভিযুক্ত করেছেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, কয়েকজন ব্যবসায়ী এবং ক্ষমতাসীন এএনসির আরও বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।

২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগগুলো উঠতে থাকে। ইস্টার্ন কেপ-এর কুনুতে ২০১৩ সালের ডিসেম্বরে ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানেরা যোগ দেন।

আইনজীবীদের অভিযোগ, যারা শোক জানাতে এসেছিলেন তাদের পরিবহনের জন্য ভুয়া অর্থব্যয়ের হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে ইস্ট লন্ডনে যেসব ভেন্যুতে স্মরণ-সভার আয়োজন করা হয়েছিল সেখানেও একই রকম অভিযোগ উঠেছে।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার অন্ত্যেষ্টিক্রিয়াতে এ ধরণের দুর্নীতি এবং জালিয়াতির খবর অনেককেই হতবাক করেছে।

২০১৯ সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা অস্থায়ীভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এরপর তদন্তের পর শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102