ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘নেশার টাকা’ দেননি মা, ক্ষোভে ছেলের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

নরসিংদীর মনোহরদীতে মায়ের কাছে নেশার টাকা না পেয়ে ইসমাইল হোসেন রনক নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে ঐ উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ঐ ভাটিপাড়া গ্রামের আলাল উদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মায়ের কাছে নেশার টাকা চান ইসমাইল হোসেন। মা টাকা দিতে অপারগতা জানিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে রনক রাত ১১টার দিকে নিজ শোয়ার ঘরে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্র জানিয়েছে, এর আগেও দুইবার রনক আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। নেশার টাকার জন্য পরিবারের ওপর অত্যাচার করতেন।

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দীন বলেন, রনক দীর্ঘদিন মাদকাসক্ত ও অসুস্থ ছিলেন। মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102