ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে স্ত্রীকে এসিড-আগুন দিয়ে ঝলসে দিলেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত পাষণ্ড স্বামী জহিরুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ মার্চ) গভীর রাতে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মৃত আলাউদ্দিন।

পুলিশকে জহিরুল জানিয়েছে, হালিম নামে এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়া ছিল স্ত্রী রোজিনা আক্তারের। গত কয়েক দিন আগে শবে বরাতের রাতে কোরআন শরীফ ছুঁয়ে রোজিনা বলেছিল আর কিছু করবে না, ভালো হয়ে যাবে। তারপরও সে পরকীয়া চালিয়ে যায়। তাই পেট্রোল ঢেলে রোজিনার গায়ে আগুন দিয়েছে। সেই আগুনের ফুলকি তার গায়েও লেগে ঝলসে যায়। রোজিনার এর আগেও বিয়ে হয়েছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামির শরীর আংশিক পোড়া, সে চিকিৎসা না নিয়ে পলাতক ছিল। তাকে আমরা গ্রেফতার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠিয়েছি চিকিৎসার জন্য।

এর আগে সোমবার (২৮ মার্চ) রাতে গ্রেফতার জহিরুল ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় স্ত্রী রোজিনা আক্তারকে এসিড মেরে ঝলসে দেয়। প্রতিদিনের মতো রোজিনা গার্মেন্টস ছুটির পর বাসায় গেলে জহিরুল নেশার জন্য তার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় জহিরুল তার শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। জহিরুল একজন মাদকাসক্ত বলে উল্লেখ করেছেন রোজিনার বাবা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102