ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে মোটরসাইকেল চাপায় ফাতেমা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আমান উল্যা।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ৩নং দীঘি এলাকার ব্যারাকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই এলাকার গোলাম রাব্বানীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে নিজের বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি দোকানে যাচ্ছিলেন ফাতেমা বেগম। পথে ব্যারাকের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে পিছন থেকে চাপায় দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102