ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

নোয়াখালী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে অগ্নিকােণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে নোয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত । পরবর্তীতে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে প্রসাশনিক ভবনে চতুর্থ তলায় দুটি কক্ষে ৪/৫ টি কম্পিউটার, আসবাবপত্রসহ জরুরী কাগজ পত্র পুড়ে ছাই হয়ে যায়।আগুনে পুড়ে যাওয়া কক্ষ গুলোর মধ্যে রয়েছে,বিশ্ববিদ্যালয় ডিন রুম,এমআইএস রুম ও একটি খালি কক্ষ।

এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন বিডি২৪লাইভকে জানান,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ তলার প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

এতে প্রশাসনিক ভবনের দুটি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে।আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ৩০জন সদস্য কাজ করে।ওই সময় আগুনের প্রচন্ড ধোয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়ে।তিনি আরো জানান,দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিশ্ববিদ্যালয়টি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ অগ্নিকান্ডে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102