ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৯০ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ এনামুল হক মানিক (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

গ্রেফতার এনামুল হক মানিক সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্যামের গাঁও গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) সফিক উল্ল্যাহর নেতৃত্বে পেশাদার ডাকাত এনামুল হক মানিককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, পেশাদার ডাকাত এনামুল হক মানিককে দীর্ঘদিন থেকে খুঁজছিল পুলিশ। গ্রেফতারের পর অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102