নোয়াখালী; নোয়াখালীতে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে হারুনুর রশিদ কাজল (৫৮) এবং একই উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানীজীবন পুর গ্রামের নুরুল আমিনের ছেলে ইকবাল হোসেন (৪২)।
বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে এগারোটায় জেলার মাইজদী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার কাজল এবং ইকবাল দু’জনেই পেশাদার মাদক ব্যবসায়ী। এরা জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতেন।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দু’জনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।