ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর সদর উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রায়হান হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের সোনাপুর-রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান একই উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে রায়হান মোটরসাইকেল নিয়ে বের হন। পথে মোটরসাইকেলটি কিছু সামনে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত জানান, মরদেহ নোয়াখালী হাসপাতালের মর্গে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102