ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, ইউপি সদস্যের ৩ ছেলে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় স্থানীয় নারী ইউপি সদস্যের তিন ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৭ আগস্ট) রাতে র‌্যাব-১১ এর নোয়াখালীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শাহ আলমের ছেলে রোমন, রুবেল ও রানা। তাদের মা মামুনা বেগম হাজীপুর ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

জানা গেছে, রোমান একই এলাকার এক তরুণীকে গত রমজান ঈদের পর থেকে একাধিক বার ধর্ষণ করে। পরে লোক লজ্জার ভয়ে সেই তরুণী প্রথমে কাউকে কিছু না জানালেও কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ছাড়া গত ২৪ আগস্ট রাতে রোমানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেলে তার পরিবারের লোকজন ভুক্তভোগী তরুণীর পরিবারকে পিটিয়ে জখম করে। পরে এ ঘটনায় একই দিন রাতে বেগমগঞ্জ থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জের নরোত্তমপুর, হাজীপুর ও মাইজদী এলাকায় থেকে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-১১ এর নোয়াখালীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা বেগমগঞ্জ থানার চিহ্নিত সন্ত্রাসী আমজাদ হোসেন ওরফে পেট কাটা সুমন প্রকাশ খালাসি সুমন বাহিনীর সক্রিয় সদস্য।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দস্যুতা, খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102