ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর সুবর্ণচরে হাত-পা বাঁধা নিহত নারীর স্বামী গ্রেফতার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরের মালেক খালে মরদেহ ভাসা হালিমা বেগমের (৪৭) স্বামী মো. জসিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়নের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ।

গ্রেফতার মো. জসিম উদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বালুরচর এলাকার জবর আলী ফরাজী বাড়ির আলী আহম্মদের ছেলে। তিনি চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামে বসবাস করতেন।

আরও পড়ুন:খালে ভাসছিল হাত-পা বাঁধা নারীর মরদেহ

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের মালেক খালে পা বাঁধা হালিমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মো. শরিফ (৩০) বাদি হয়ে চরজব্বর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় চাঁদপুর থেকে আসামি জসিমকে গ্রেফতার করে র‌্যাব। তাকে চরজব্বর থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জননী হালিমা বেগম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ ১০-১২ বছর বাড়িতে একা বসবাস করতেন। বুধবার (১৭ জানুয়ারি) রাতে মাইজদী থেকে বাড়িতে এসেছিলেন। সকালে বাড়ির পাশে খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন ছিল।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, গ্রেফতার জসিমকে হালিমা হত্যা মামলায় শনিবার (২০ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102