ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুল করিম প্রকাশ রয়েল (৩১) পশ্চিম একলাশপুর গ্রামের রেজাউল হক ধনু মিয়ার ছেলে ও সন্ত্রাসী সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

পুলিশ জানায়, উত্তরপশ্চিম একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে রয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি
কবরস্থানের বাঁশবাগান থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার যুগান্তরকে জানান, রয়েলের বিরুদ্ধে জোড়া খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102