ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ২৯৬ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। এদিন ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এক দিনে জেলায় এটি সর্বোচ্চসংখ্যক শনাক্তের নতুন রেকর্ড। এর আগে নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ৩ আগস্টের। ওই দিন নতুন ২৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫৬ শতাংশ।

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৬৪ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৬ জন, সেনবাগে ২৯ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৩ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, সুবর্ণচরে ৭ জন, বেগমগঞ্জ ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিল ১ জন, সেনবাগ ৩৫ জন, কোম্পানীগঞ্জ ২৮ জন, কবিরহাটে ১৯ জন রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন বার হাজার ৯৪০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ১ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102