ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে গরু চুরি করে পালানোর সময় চোর নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত
গরু চুরি করে পালানোর সময় চোর নিহত

নোয়াখালীর সুবর্ণচরে গরু চুরি করে পালানোর সময় পিকআপ উল্টে চোর নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই চোর আহত এবং একটি গরুর মৃত্যু হয়। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের চর ওয়াপদা ইউনিয়নের সুলতান নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. নাছির (৪০)। তিনি চট্টগ্রামের বাঁশখালি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল ওরফে চোরা রুবেল (২২) ও হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. রাহাত (২৩)।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য ভোরে উপজেলার সেরাজুল ও সেলিমের বাড়ি থেকে চারটি গরু চুরি করে। পরে গরুবোঝাই পিকআপ সোনাপুর-চেয়ারম্যানঘাটের সুলতান নগর বাজারে পৌঁছালে চাকা ফেটে হয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় পিকআপের চাপায় মো. নাছির ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়। বাকি দুই চোর আহত হন। পরে তিনটি জীবিত গরুসহ পিকআপটি জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘আহত হওয়ায় দুই চোর ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। তাদেরকে আটক করে পুলিশি পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102