নোয়াখালী; নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৪ এপ্রিল) ভোরে ফেনীর মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম ইয়াছিন তকু (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, সেনবাগ উপজেলার কাজিরখিল গ্রামের ওই নারীকে তারা প্রায়ই উত্যক্ত করতো। গত পাঁচ জানুয়ারি রাতে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার ওই নারী সেনবাগ থানায় মামলা করলে আসামিরা গা ঢাকা দেয়।
গ্রেপ্তার আসামিকে সেনবাগ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।