ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

নোয়াখালী বেগমগঞ্জে জান্নাতুল ফেরদৌসি রুপা (২৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সালাউদ্দিন সোহেলকে (৩৫) আটক করা হয়েছে। নিহত গৃহবধূ সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামের মো. ওয়াহিদুলের মেয়ে।

আজ বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জমীস উদ্দিনের নতুন বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ৩ সন্তানের জননী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা রুপা পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের স্বজনদের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে রুপাকে তার স্বামী হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সোহেলকে আটক করা হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102