ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ধান ক্ষেতে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় হানিফ মিয়া (৮১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যবসায়ী গতকাল বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহতের কান, ঘাড় ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাটইয়া ৪নং ওয়ার্ড পূর্ব শ্রীনদ্দী গ্রামের কাগজির দোকান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হানিফ মিয়া ওই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তিনি কাগজির দোকান এলাকায় মুদি ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দোকানে কিছু মালামাল নেন হানিফ মিয়া। ওই মালের টাকা দিতে মাগরিবের নামাজের পর দোকান থেকে ১৭০ টাকা নিয়ে পার্শ্ববর্তী নতুন পুকুর এলাকায় যান তিনি। এরপর থেকে হানিফ মিয়া আর দোকান বা বাড়িতে ফিরে আসেননি। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে ৫০-৬০ গজ পশ্চিম দক্ষিণ পাশের একটি ধান ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় হানিফ মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের কান, ঘাড় ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় নিহতের ছেলে মহিন উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102