ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে পরকীয়ার জের ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সুধারামের পশ্চিম নরোত্তমপুর গ্রামে পরকীয়ার জের ধরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে এক কুয়েত প্রবাসীর স্ত্রী উদাও হয়েছে। ২০ দিন পরেও উদ্ধার হয়নি কিংবা বাড়ি ফেরেনি এই নববধূ। এই ঘটনায় ওই প্রবাসীর পিতা আব্দুর রব বাদী হয়ে সুধারাম মডেল থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রবাসীর পিতা আব্দুর রব জানান, ২০১৯ সালের ২৩ মে তার প্রবাসী ছেলে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বড় চাঁদপুর গ্রামের আমিন ড্রাইভারের বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে সুমাইয়া আক্তারকে (২১) পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের দুই মাস পর জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে কুয়েত চলে যায়। ইতিমধ্যে করোনার কারণে দেশে আসতে পারেনি। এই সুযোগে গৃহবধূ সুমাইয়া একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, গৃহবধূর পিতার পরিবার সোনাইমুড়ীর বাংলাবাজার এলাকায় ভাড়া থাকতো।

গত ২২ জানুয়ারি ভোরে প্রবাসী স্বামীর বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে।
সুধারাম থানার এস আই রাহুল চৌধুরী জানান, আমি প্রাথমিক তদন্ত করছি এবং দুই থানায় নোটিশ পাঠাবো। সুধারাম থানার ওসি (তদন্ত) ফজলুল হক পাটোয়ারী জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102