ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে পৃৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ও সোমবার মধ্যরাতে পৃথকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন আকাশ (১৭) ও আব্দুর রহিমের ছেলে নূর নবী (১৬) এবং সেনবাগ পৌরসভার অষ্টদ্রোন এলাকার আব্দুর রবের ছেলে মো. শাহীন (৩৫)। আহত আলা উদ্দিন (২১) একই গ্রামের আলী আক্কাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেবারহাট বাজারের ব্যবসায়ী শাহীন দোকানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ী থেকে বের হন। সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গোপালপুর পাম্প এলাকায় পৌঁছলে ফেনী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান তার মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলে শাহীন নিহত হন।

অপরদিকে, সোমবার দিবাগত রাতে বাড়ীতে নির্মাণ কাজের জন্য ভ্যান গাড়ী করে বালু নিচ্ছিলেন আকাশ, নূর নবী ও আলা উদ্দিন। রাত সাড়ে ১২টার দিকে চৌরাস্তা-মাইজদী সড়কের একলাশপুর এলাকায় দিয়ে সড়ক পার হওয়ার সময় চৌমুহনী থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আকাশ, নূর নবী ও আলা উদ্দিন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাতে সেখানে মারা যান তিনি। অপর আহত আলা উদ্দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ীগুলো আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102