ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে প্রান্তিক জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সেমিনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

উপকূলীয় প্রান্তিক জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উন্নয়ন সংস্থা এনআরডিএস ও কোস্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে মাইজদী বাজার এনআরডিএস সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রান্তিক জেলেরা তাদের নানা প্রতিক‚লতার কথা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মোতালেব হোসেন, এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, লায়লা পারভীন, সাংবাদিক লেখক মাহমুদুল হক ফয়েজ, সাংবাদিক মাহাবুবুর রহমানসহ অনেকে।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্থ ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের কারণে দেশটি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছাস, বন্যা, নদীভাঙন, খরা ও লবনাক্ততার মত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে এবং এর আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি দিন দিন প্রকট হচ্ছে। এ পরিবর্তনে উপকূলীয় জেলেদের জীবিকা সরাসরি হুমকির সম্মুখীন।

পর্যাপ্ত জ্ঞান, দক্ষতা ও প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে জেলেদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। প্রতিকূল পরিবেশেষ সাথে খাপ খাওয়াতে না পারায় অনেক জেলে এ পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে জেলেদের জ্ঞান, দক্ষতা ও আর্থ-সামাজিক অবস্থার উন্নতির উপর গুরুত্ব দেয়ার দাবি জানান তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102