ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে বিমান বাহিনীর বিশেষ এয়ার অপারেশন অনুশীলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

শীতকালীন মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে নোয়াখালীর সদর উপজেলার সুধারাম এয়ারফিল্ডে তিন দিনব্যাপী একটি বিশেষ এয়ার অপারেশন অনুশীলন করা হয়েছে। বুধবার (৩ মার্চ) এই মহড়ায় বাংলাদেশকে গ্রীন ল্যান্ড ও রেড ল্যান্ড নামক দু’টি আলাদা রাষ্ট্রে ভাগ করা হয়। এই অনুশীলনে নোয়াখালী জেলার সুধারাম এয়ারফিল্ড রেড ল্যান্ডের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড এয়ার বেজ হিসেবে ব্যবহৃত হয়।

এই বিশেষ এয়ার অপারেশনে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন প্যারা কমান্ডো এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৩০ জন গ্রাউন্ড কম্বাট্যান্ট সুধারাম এয়ারফিল্ডে অবতরণ করে উক্ত এয়ারফিল্ড দখল করার মাধ্যমে গ্রীন ল্যান্ড এর বিজয় নিশ্চিত করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া “উইনটেক্স-২০২১” এর মাধ্যমে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রশদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশনসহ সকল ধরনের কলাকৌশল অনুশীলন করেন।

এই মহড়ার মাধ্যমে আকাশ যুদ্ধ ছাড়াও ভূমিতে ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট সকল অনুশীলন করা হয়। মহড়াটি বিমান বাহিনীর সকল ঘাঁটি, স্টেশন ও ইউনিট ছাড়াও সিলেট, টাঙ্গাইল, লালমনিরহাট, শমশেরনগর, বরিশাল, রসুলপুর, সুধারামসহ সারা বাংলাদেশে একযোগে পরিচালিত হয়। এ মহড়ায় বিমান বাহিনীর সকল যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ইউনিটসহ বিমান বাহিনীর সকল সদস্য অংশগ্রহণ করেন।

মহড়াটি পরিদর্শন করেন, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন) এয়ার ভাইস মার্শাল আবুল বাশার এর বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহান জাহান উপমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মহড়াটিকে আরও ফলপ্রসূ করার জন্য অন্যান্য বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় করে স্বল্প পরিসরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) অংশগ্রহণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102