ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তিতে বাধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে ফরহাদ হোসেন (২৯) নামে এক পোল্ট্রি মুরগির ফার্ম ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ফরহাদের অভিযোগ পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যার উদ্দেশে তার জ্যাঠাতো ভাই মোহনের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় সাহাপুর গ্রামের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফরহাদ হোসেন ওই গ্রামের সামছুল হুদা মাস্টারের ছেলে।

আহত ফরহাদের স্বজনরা জানান, ওবায়েদ উল্যার সঙ্গে ফরহাদের বাবার জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। শনিবার ওবায়েদ উল্যার ছেলে মোহন জোরপূর্বক ফরহাদদের জায়গা মাটি ফেলছিল। এসময় ফরহাদ ও তার পরিবারের লোকজন মোহনকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় সে। রোববার বিকেলে স্থানীয় কদমতলা মাঠে ক্রিকেট খেলছিল ফরহাদ। সন্ধ্যার দিকে মোহনের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী একটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মোহনের ওপর হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ফরহাদ অভিযোগ করে বলেন, তাকে হত্যার উদ্দেশে সন্ত্রাসীরা মাঠের পাশে গাড়ি দাঁড় করিয়ে গুলি করতে করতে তার দিকে এগিয়ে আসে এবং তাকে এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের গেটে এসেও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এবং হাসপাতালে ঢুকতে বাধা দেয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফরহাদ।

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102