ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. কাশেম মাঝি (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার চরজব্বার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম মাঝি চরজব্বার ৭নং ওয়ার্ড চরপানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ইমান আলী বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

এদিকে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শফিক মিঝি (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি একই এলাকার ফজলে রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে কাশেম মাঝি ও শফিক মিঝির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় মসজিদের সামনে কাশেম মাঝির ছেলের সঙ্গে শফিক মিঝির বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর কাশেম মাঝি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে শফিক মিঝি অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে বুকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় কাশেম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ত্যাগ করে শফিক।

পরে স্থানীয় লোকজন কাশেমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, এ ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিঝিকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102