নোয়াখালী সদর উপজেলার নুরু পাটোয়ারীর হাটে ব্যবসায়ী মোঃ সোহেল হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নিহত সোহেলের স্বজন ও এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।
মানববন্ধনে নিহত মুদি দোকানদার সোহেলের বাবা আবুল কালাম অভিযোগ করেন, স্থানীয় সুদের কারবারি নূর মোহাম্মদ ও তার সহযোগীরা গত ৩ আগস্ট সকালে বাড়ির সামনে থেকে সোহেলকে তুলে নিয়ে হত্যা করে।
এ ঘটনায় ওইদন রাতেই তিনি বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী ফারুক হোসেনকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামী নুর মোহাম্মদ উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। মানববন্ধনে মামলার সব আসামীকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ ইমদাদুল হক জানান, এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামী জামিনে আছে, অন্য একজন কারাগারে আছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।