ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে মোবাইল ফোনের দোকান থেকে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার চাটখিল বাজারে এক ব্যবসায়ীর সাথে সিআইডি কর্মকর্তা পরিচয়ে মুঠোফোন ক্রয় করে প্রতারণা করার সময় তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে সিআইডির একটি ভুয়া পরিচয়পত্র ও ভুয়া এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

আটক আল নেওয়াজ (৩৩) পার্শ্ববর্তী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ভাওর কোট গ্রামের রফিক উল্যার ছেলে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই যুবক দুপুরে চাটখিল বাজারের একটি দোকান থেকে একটি মোবাইল ফোন ক্রয় করেন। পরে সে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয়ে টাকা পরে দেবে বলে জানায়। দোকানদার অপারগতা প্রকাশ করলে সে সিআইডির পরিচয়পত্র দেখিয়ে দোকানদারকে হুমকি দেয়। পরে দোকানদারের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন।

থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, অভিযোগের সত্যতা পেয়ে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নোয়াখালী সিআইডি কর্মকর্তা রফিক জানান, বিষয়টি আমরা এখনো জানি না। তবে খোঁজখবর নিচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102