ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ভেজাল খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪৩ বার পঠিত

নোয়াখালীতে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল তেল, ভিনেগার, জেলি ও টোস্ট বিস্কুট ধ্বংস করা হয়েছে।

রোববার (২৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার দেবব্রত দাশ। সঙ্গে ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিসিক শিল্প নগরীতে অনুমোদন ছাড়া ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি হচ্ছে বলে অভিযোগ পান নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে তার নির্দেশে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার দেবব্রত দাশ অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

নোয়াখালীতে ভেজাল খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

তিনি বলেন, সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এলিট ফুড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102