ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে শিশু ধর্ষণ, আসামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চরহাছান গ্রামের আব্দুল হক কাজী (৫৮) পলাতক রয়েছে। অভিযুক্ত আব্দুল হক কাজী চরহাছান গ্রামের দায়মুদ্দিন কাজীর ছেলে আব্দুল হক কাজী।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত পর্যন্ত ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিশুটির পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশু শ্রেণির ওই ছাত্রী তাদের পাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এসময়, প্রতিবেশী আবদুল হক কাজী তাকে বিস্কুট দেয়ার কথা বলে তার ঘরে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে আব্দুল হক। এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করারও হুমকি দেয় সে।

রক্তাক্ত শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এরপর শিশুর পরিবারের পক্ষ থেকে ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য (মেম্বার) ফজিলাতুন নেসাকে জানালে তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়া হবে বলে তাদের জানান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শিশুর বাবা চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম মাস্টারের কাছে ঘটনা সম্পর্কে জানালে তিনি রাতেই চরজব্বার থানায় শিশুটি ও তার পরিবারকে পাঠিয়ে দেন। ওই রাতেই শিশুর বাবা বাদী হয়ে আব্দুল হক কাজীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে নারী ইউপি সদস্য ফজিলাতুন নেসাকে ফোন করা হলে তার স্বামী রিসিভ করে জানান তার স্ত্রী (মহিলা মেম্বার) এখন বাড়িতে নেই।

চরজব্বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, বিষয়টি নারী ইউপি সদস্যকে জানানোর পরও তিনি ঘটনাটি সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা করার কথা বলে শিশুটির পরিবারকে মামলা করতে দেননি। পরে রাতে তিনি বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে থানায় পাঠিয়ে ওসিকে মামলা নেয়ার অনুরোধ করেন।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল জানান, শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102