ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে সচিব পদের পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

নোয়াখালীতে ইউনিয়ন পরিষদের সচিব নিয়োগে লিখিত পরীক্ষায় মূল পরীক্ষার্থীর পরিবর্ততে প্রক্সি দিতে আসা মোশারফ হোসেন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রে ইউনিয়ন পরিষদের সচিব পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে ওই কেন্দ্রটি পরিদর্শনকালে মোশারফ হোসেন নামে এক পরীক্ষার্থীর প্রবেশ পত্রের ছবি দেখে সন্দেহ হয়। পরবর্তীতে প্রবেশপত্রে থাকা ছবি অস্পষ্ট এবং তার কথা-বার্তা সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে সে প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে।

পরে পরীক্ষায় জালিয়াতি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102