ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে কোম্পানিগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা নোয়াব আলী মাস্টার।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, মুজাক্কির হত্যার প্রতিবাদে সকালে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন মফস্বল সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। এসময় বক্তারা বলেন, এ মামলাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা হলে গণমাধ্যমকর্মীসহ সামাজিক সংগঠনের নেতারা সমুচিত জবাব দিবে।

এছাড়া, একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে নিরাপদ নোয়াখালী চাই সংগঠন। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারের সামনে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102