ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে স্বাস্থ্য কর্মকর্তাসহ আক্রান্ত ৮৪ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমানসহ নোয়াখালীতে নতুন করে ৮৪ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫৭৮ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৫ জন। করোনায় মৃত্যু হয়েছে ৯৩ জনের।

শনিবার (১০ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত ৭ এপ্রিল বুধবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১২০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন সদর উপজেলা বাসিন্দা হাফেজ ছায়েদ আহমদ (৮০) নামে এক ব্যক্তি। তিন দিন চিকিৎসা নেওয়ার পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে মারা যান তিনি। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন রোগী।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের শরীরে করোনা শনাক্তের পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। এ ছাড়া নতুন করে জেলার সদরে ২০, বেগমগঞ্জে ২৭, সুবর্ণচরে ৪, সোনাইমুড়ীতে ৯, চাটখিলে ৪, সেনবাগে ৬, কোম্পানীগঞ্জে ৫ ও কবিরহাটে ৮ জন রোগী রয়েছেন। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৬০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102