ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৫৭, মৃত্যু ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৯ বার পঠিত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৭৮ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৯৩ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যাb ২৭ জন, সুবর্ণচরে চার, বেগমগঞ্জ ৫১, সোনাইমুড়ীতে আট, চাটখিলে ১৪, সেনবাগে ২০, কোম্পানীগঞ্জে চার, কবিরহাটে রয়েছে ২০ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।

বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেসবুকে প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, সুবর্ণচরে তিন, বেগমগঞ্জে ৩০, সোনাইমুড়ীতে ১২, চাটখিলে ১৫, সেনবাগে ১০, কোম্পানীগঞ্জে ১৯ এবং কবিরহাটে ১৩ জন রয়েছেন।

এ ছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২১৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৭ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102