ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ১১৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৩২৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে করোনা আক্রান্তের হার ৩৪ দশমিক ৭৬ শতাংশ।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের। মোট আক্রান্তের হার ১০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাতে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ২৩ জন সদর উপজেলার, সুবর্ণচরের দুজন, বেগমগঞ্জের ৪১ জন, সোনাইমুড়ীর আটজন, চাটখিলের ১২জন, সেনবাগের ১৭জন, কোম্পানীগঞ্জের ৪জন ও কবিরহাটের ১৬জন রয়েছেন।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৩৪ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩৮ জন ও আইসোলেশনে আছেন আরও ৯ জন। জেলার সদর উপজেলায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। বর্তমান পরিস্থিতিতে শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102