ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ৩ মাদক কারবরি ও ৭ জুয়াড়ি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

নোয়াখালীর চাটখিল, বেগমগঞ্জ ও সদরে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারি এবং সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, জুয়া খেলার সরংঞ্জাম ও নগদ ছয় হাজার ৩০০টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে গোয়েন্দা ও থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- মাদক কারবারি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের নূর হোসেন (২৫), বেগমগঞ্জের লক্ষ্মীনারায়ণপুরের শাহজাহান নবাব (৪৮), শাহজালাল সোহাগ (৩৫), জুয়াড়ি সদরের ধর্মপুর ইউনিয়নের মামুন (৩৫), আব্দুল জলিল (৪২), আলমগীর হোসেন (৪০), তাজুল ইসলাম (৩০), আব্দুর রশিদ (৩০), সুমন (৩৫) ও আব্দুল করিম (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামে অভিযান চালিয়ে এলাকার শীর্ষ মাদক কারবারি নূর হোসেনকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। শুক্রবার ভোরে বেগমগঞ্জের লক্ষ্মীনারণপুর এলাকার কামলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নবাব ও সোহাগ নামের দুই মাদক কারবারিকে ৫৫০গ্রাম গাঁজাসহ আটক করে।

অপরদিকে, রাতে গোয়েন্দা পুলিশের অপর একটি দল সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ঠক্কর এলাকার নির্মাণাধীন স্বপ্নীল কটেজের ভেতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ছয় হাজার তিনশত টাকা জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের সবাইকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102