ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর কবিরহাটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার পঠিত

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (১৪) অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসসহ অপহরণে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- প্রধান আসামি সুমন (৪০), তার সহযোগী হাছান (২০), আলা উদ্দিন ইমন (২৫), মিজানুর রহমান মিজান (২৮), আব্দুর রহিম (২০), সাবের হোসেন সাব্বির (২১), গাড়ি চালক সাগর (২৮) ও চালকের সহযোগী ইয়াছিন আরাফাত সাকিব (২৩)।

অভিযোগ সূত্রে জানা গেছে, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো সুমন। সোমবার ইফতারের সময় সুমন তার ৪-৫ জন সহযোগী নিয়ে ওই ছাত্রীর যাদবপুর গ্রামের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ওই ছাত্রীর মা ও ভাবিকে মারধর করে টেনে হেঁছড়ে জোর পূর্বক অপরহণ করে নিয়ে যায়। অপরহণকারীরা যাওয়ার সময় ঘর থেকে মোবাইল, স্বর্ণ ও নগদ টাকা লুট কর নিয়ে যায়। পরবর্তীতে রাতে বিষয়টি অপহৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কবিরহাট থানায় অবগত করা হয় এবং অপহৃতের মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীর মায়ের অভিযোগে ভিত্তিতে অপহৃতাকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশের সহযোগিতায় দাউদকান্দি ব্রিজের ওপর একটি মাইক্রোবাসের গতিরোধ করে তাতে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রী ও মূল্য আসামিসহ তার ৭ সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102