ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর চাটখিলে অচেতন করে গৃহবধূর ভিডিও ধারণের পর চাঁদা দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূকে অচেতন করার পর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা হলো, উপজেলার কড়িহাটি গ্রামের নুর হোসেন ড্রাইভারের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) ও একই গ্রামের মৃত হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু (২৯)।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে দুজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার বলা হয়েছে, ৮ আগস্ট সোমবার দুই আসামি সুকৌশলে গৃহবধূর রান্নাঘরে থাকা দুধের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। রাতে গৃহবধূ তার সন্তানদের নিয়ে খাবারের শেষে দুধ পান করে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টায় দুই আসামি ঘরে ঢুকে তাকে বিবস্ত্র করে। এরপর ছবি ও ভিডিও ধারণ করে। একপর্যায়ে গৃহবধূ টের পেলে স্বপন তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন ওই নারী চিৎকার করলে দুই আসামি পালিয়ে যায়।

মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, পরে এসব ছবি ও ভিডিও গৃহবধূর মোবাইল ফোনে পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। টাকা না দিলে ছবি ও ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠানোসহ যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

চাটখিল থানার পরিদর্শন মিজানুর রহমান আরও জানান, লিখিত অভিযোগ পেয়ে রবিবার রাতেই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102