ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর চাটখিলে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৭ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে অস্ত্রসহ মো. ইব্রাহীম খলিল বাবু (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে তিন রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান জব্দ করা হয়।

রোববার (১৮ জুন) রাত সোয়া ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, অস্ত্র, মাদকসহ সাত মামলার পলাতক আসামি ইব্রাহীম খলিলকে দীর্ঘদিন থেকে খুঁজছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন ও খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামি বাবুর বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102