ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর চাটখিলে প্রবাসীকে অপহরণ-অশ্লীল ছবি তুলে লাখ টাকা আদায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে অস্ত্রের মুখে জিম্মি করে মো. মাসুদ (৩৮) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে প্রবাসীর সঙ্গে অজ্ঞাত এক নারীকে দিয়ে অশ্লীল ও হাতে ইয়াবা দিয়ে ছবি তুলে সেগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ ৫৩ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনায় পুলিশ আকাশ বাহিনীর প্রধান আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারের পর তাদের দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া এলাকার আমিন উল্যার ছেলে আকাশ বাহিনীর প্রধান ছালা উদ্দিন কামরান আকাশ (২০), একই এলাকার বনি আমিনের ছেলে দিদার হোসেন জনি (১৮) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন (৩০)।

প্রবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে চাটখিল বাজারের উদ্দেশে বের হন প্রবাসী মাসুদ। পথে তিনি খিলপাড়া রুহুল আমিন সড়কের তিন রাস্তার মোড়ে এসে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। ওই সময় সিএনজিতে একজন নারী ও একজন পুরুষ ছিলেন। কিছু পথ যাওয়ার পর পাশের ওই নারী ও পুরুষ মাসুদকে ছুরির ভয় দেখিয়ে চোখ, হাত ও মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ওই স্থানে আরও ১০ থেকে ১২ জন তাদের সাথে যুক্ত হয়ে মাসুদের ব্যবহৃত মোবাইলটি নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম ও বিবস্ত্র করে নারীর সাথে যৌথ অশ্লীল ছবি ধারণ করে। ছবিগুলো পরিবারের লোকজনসহ বিভিন্ন মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে মাসুদ তার পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে ১ লাখ ৫৩ হাজার টাকা অপহরণকারীদের দেন। মাসুদ অসুস্থ হয়ে পড়লে অপহরণকারীরা ওইদিন রাতে একটি সিএনজি যোগে চোখ বাঁধা অবস্থায় মাসুদকে দশঘরিয়া বাজারের পূর্ব পাশের সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে প্রবাসী মাসুদ বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102