নোয়াখালীর চাটখিলে ঘরে একা পেয়ে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দূর সম্পর্কের দুলাভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটককৃত মো. রুবেল হোসেন একই উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
জানা গেছে, রুবেল ওই কিশোরীর দূর সম্পর্কের দুলাভাই হয়। সে তিন বছর ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছে সে।
শুক্রবার দুপুরে ফাঁকা ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি খিলপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রুবেলকে আটক করে।
চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।