নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ২৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কোম্পানীগঞ্জের বিভ্ন্নি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়া ১৪৪ ধারা জারি করা হয়েছে বসুরহাট পৌরসভায়। বুধবার (১০ মার্চ) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা কার্যকর থাকবে
গতকাল মঙ্গলবার (৯ মার্চ) দিনভর বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে প্রাণ গেছে একজনের। ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন, কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকরা।