ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে চার বন্ধুর ছিনতাই মিশন, অস্ত্রসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে তিন বন্ধুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজিপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বেগমগঞ্জের মৃত সুরুজ মিয়ার ছেলে শহিদ উল্যাহ শহিদ (৩২), মৃত আবদুল ছাত্তারের ছেলে খোরশেদ আলম মোরশেদ (২৫) ও মো. জাফরের ছেলে আশিকুর রহমান (১৯)। জাবেদ নামে তাদের আরেক বন্ধু পলাতক রয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম অস্ত্রসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদেরভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দার সাঈম অভিযান চালিয়ে প্রথমে আসামি শহিদ উল্যাহকে একটি কার্তুজসহ দূর্গাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে। এসময় জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক জাবেদ ও আসামি খোরশেদ আলমের কাছে আরও অস্ত্র আছে।

পরে হাজিপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে অভিযান চালিয়ে খোরশেদ ও তার সঙ্গে থাকা আসামি আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় আশিকের শয়নকক্ষ থেকে আরও একটি কার্তুজ ও একটি এলজি (ওয়ান শুটার) উদ্ধার করে ডিবি।

পুলিশ সুপার আরও জানান, তারা এই অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102