ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা: রিমনসহ গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে বাবার কোলে থাকা শিশু জান্নাতুল ফেরদাউস তাসফিয়াকে (৪) গুলি করে হত্যার প্রধান আসামি রিমনসহ পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান আসামি রিমন ও তার সহযোগী মহিউদ্দিনসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি ও দেশী অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।

গত ১৩ এপ্রিল (বুধবার) বিকাল ৪টায় বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান নামক স্থানে সৌদি প্রবাসী আবু জাহেরের (৩৭) কোলে থাকা তিন বছরের শিশু জান্নাতকে শীর্ষ সন্ত্রাসী রিমনের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরাগুলি করে হত্যা করে। এ সময় শিশুটির বাবাও চোখে গুলিবিদ্ধ হন। আবু জাহের উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাশেদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

ওই দিন নিহতের মামাতো ভাই স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন দাবি করেন, ‘মাটি কাটার বিরোধের জেরে বুধবার বিকাল ৪টায় সন্ত্রাসী রিমনের নেতৃত্বে তার বাহিনীর সক্রিয় সদস্য রহিম, মহিন, সুজনসহ ১০-১৫ জন অস্ত্রধারী মালেকার বাপের দোকানে এলাকায় অবস্থিত আমার দোকানে এসে গালিগালাজ করে। ওই সময় আমার মামা আবু জাহের তার মেয়ে জান্নাতকে নিয়ে দোকানে আসেন চিপস আর চকলেট কিনে দেওয়ার জন্য। সন্ত্রাসী রিমন মামাকে আমার দোকানে দেখে গালমন্দ করে বলেন, তোর শেল্টারে এরা এসব করছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের গুলি এবং জান্নাতকে ইট দিয়ে আঘাত করে। এরপর মামা দোকান থেকে দ্রুত বের হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় রিমন ও তার বাহিনীর সদস্যরা পেছন থেকে পুনরায় জান্নাত ও মামাকে লক্ষ্য করে গুলি করে। এতে জান্নাত মাথায় ও কানে এবং মামা চোখে গুলিবিদ্ধ হন। এরপর এলাকাবাসী তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় জান্নাত মারা যায়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102