ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা শিশু ও নারীসহ ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার চট্টগ্রামের মীরসরাই উপজেলার উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার ভোরবেলা ট্রলার থেকে নেমে মীরসরাইয়ের মহাসড়কের দিকে যাত্রা শুরু করলে মীরসরাইয়ের অর্থনৈতিক জোনের আনসার ক্যাম্পের আনসার সদস্যরা তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশে খবর দেন।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, পূর্বের কয়েকবারের মতো এবারো এই রোহিঙ্গা দলটি শনিবার ভোরে সূর্যের আলো ভালোভাবে উঠার আগেই ট্রলার থেকে নেমে মহাসড়কের দিকে রওনা হয়েছিল। এমন সময় স্থানীয় আনসার ক্যাম্পের ইনচার্জ বোরহান উদ্দিন আনসার সদস্যদের সঙ্গে নিয়ে তাদের আটক করে জোরারগঞ্জ থানায় খবর দিলে থানার একটি টিম তাদের আটক করে নিয়ে আসে।

আটককৃত রোহিঙ্গারা হলেন- আবদুর রহমান (২৭), সেতেরা বেগম (২০), মো. সাব্বির (২৬), সঞ্চিতা বেগম (২২), রাজিয়া বেগম (২৩), নুরুল করিমা (২০), ছালমা খাতুন (৫০), জামাল হোসেন (২৪), নুর কায়দা (২৫), রুমানা (৬), নুর ফাতেমা (৩), আয়াজ (৮ মাস), জান্নাত আরা (৪), কিছমত আরা বেগম (২), মরিয়ম (৮ মাস), মো. আবুল কাশেম (৭) ওসমান গনি (৮ মাস), মো. আয়াত (৪), জান্নাত আরা (১) ও সেতেরা (৫)।

এরা সবাই ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ছিল। তারা নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আবার উখিয়ার কুতুপালং ক্যাম্পের দিকে রওনা হয় বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, এদের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে এদের শনিবার দুপুরেই আদালতে প্রেরণ করা হয়েছে। ইতোপূর্বেও এভাবে আরও ৩টি গ্রুপ একই এলাকা দিয়ে পালানোর সময় জোরারগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102