ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর মাইজদী শহরে ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসক।

সোমবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

জানা গেছে, মঙ্গলবার জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠে নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খানের উদ্যোগে কর্মীসভা ও ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনারে সরকারের যুগপূর্তি উপলক্ষে কর্মসূচির ডাক দেন।

উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দেওয়ায় মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। এ বিষয়ে রাতে জেলা তথ্য অফিস মাইজদী শহরে মাইকিং করেন।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, রাজনৈতিক দলের দু’পক্ষের পৃথক কর্মসূচিকে ঘিরে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সহিংসতা এড়াতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102