ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর সুবর্ণচরে তরুণীকে ধর্ষণের অভিযোগে শ্রমিক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪৩ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগে এক নির্মাণশ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শ্রমিকের নাম মো. সোহেল (১৮)। সে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বার গ্রামের এছাক মোল্লা বাড়ির মো. হানিফ মিয়ার ছেলে।

এর আগে, মঙ্গলবার রাতে এ ঘটনায় সোহেলসহ পাঁচ জনকে আসামি করে তরুণীর বাবা বাদী হয়ে চরজব্বার থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

থানার ওসি মো. জিয়াউল হক বলেন, আসামিকে আগামীকাল বৃহস্পতিবার নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

মামলার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ওই তরুণীর নানার বসতঘর নির্মাণে কাজ করতে যায় শ্রমিক সোহেল। একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর সে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৬ মে রাত ১০টায় ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে পর দিন আদালতের মাধ্যমে বিয়ে করার কথা বলে অভিযুক্ত শ্রমিক পালিয়ে যায়। গত ২২ মে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত সোহেলের বাড়িতে যান ভুক্তভোগীর পিতা। তখন অভিযুক্তের পরিবারের সদস্যরা তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102