ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর সুবর্ণচরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে মো. নিজাম উদ্দিন (২৮) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলন স্বর্ণকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি ওই বাড়ির নুরউদ্দিন ভোলনের ছেলে। স্থানীয় বাজারে তার মুদি দোকান ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঘরের পাশের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের দাবি নিজাম দীর্ঘদিন থেকে ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে প্রেরণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102