ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথসহ মো. দুলাল হোসেন (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১১।

এর আগে, একই দিন ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে এ মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মো. দুলাল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর এলাকার সেফাত উল্লার ছেলে।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। র‍্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ি থেকে মাদক কারবারি দুলাল নেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করতে সমর্থ্য হয় করে। ওই সময় তার কাছ থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ মাদক জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথ কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চাঁদপুর নিয়ে যাচ্ছিল তিনি। টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব পন্থা অবলম্বনে পরিবহন করে এনে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সোনাইমড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102